অবশেষে পড়ুয়াদের দাবি মেনে নিয়ে টিচার ইনচার্জের পদ থেকে ইস্তফা দিলেন সরকারি আর্ট কলেজের টিচার ইনচার্জ জয়ন্ত চৌধুরী৷ আর্ট কলেজের ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরেই কলেজের টিচার ইনচার্জের বিরুদ্ধে প্রাতিবাদ জানিয়ে আসছিল৷
বর্তমান সরকারের নীতির ফলেই রাজ্যে সাম্প্রদায়িক ও মৌলবাদী শত্তিু প্রশ্রয় পাচেছ বলে অভিযোগ করলেন রাজ্যের প্রাত্তুন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ অযোধ্যার বাবরি মসজিদ ধবংসের কুড়ি বছর উপলক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী হলে জাতীয় সংহতি ও সাম্প্রদায়িকতা বিরোধী এক আলোচনা সভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন বুদ্ধবাবু৷